সৌদি আরবে নির্মাণাধীন ভবনে লিফটের শ্যাফটে পড়ে সিলেটের দুই যুবকের মৃত্যু

সৌদি আরবে নির্মাণাধীন ভবনে লিফটের শ্যাফটে পড়ে সিলেটের দুই যুবকের মৃত্যু - Surma Times | Sylhet News

সৌদি আরবে নির্মাণাধীন ভবনে লিফটের শ্যাফটে পড়ে সিলেটের দুই যুবকের মৃত্যু - Surma Times | Sylhet Newsসিলেট, ৫ জুলাই ২০২৬: সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সিলেটের দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।

শনিবার (৪ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুইজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।”

পরিবারের সদস্যরা জানান, দুই যুবক দীর্ঘদিন ধরে প্রবাসে শ্রম দিয়ে পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা নিহতদের বাড়িতে ভিড় করছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article