সিলেটে হামের সঙ্গে এবার ডেঙ্গুর নতুন শঙ্কা, শিশু মৃত্যু বেড়ে ৮৩

সিলেটে হামের সঙ্গে এবার ডেঙ্গুর নতুন শঙ্কা, শিশু মৃত্যু বেড়ে ৮৩ - Surma Times | Sylhet News

সিলেটে হামের সঙ্গে এবার ডেঙ্গুর নতুন শঙ্কা, শিশু মৃত্যু বেড়ে ৮৩ - Surma Times | Sylhet Newsসিলেট, ৬ জুলাই — হামের প্রকোপে বিপর্যস্ত সিলেট বিভাগে এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু জ্বর। বিশেষ করে চিকিৎসক, শিশু ও তাদের অভিভাবকদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট বিভাগে ৮৩টি শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও একই সময়ে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৯ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৪০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন। এই নতুন ভর্তিসহ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে।
৮৩ শিশুর মৃত্যুর শোক সিলেটবাসীর কাঁধে থাকা অবস্থাতেই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্তের হার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন।
নতুন শনাক্ত হওয়া দুই রোগীর মধ্যে একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং অপরজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলাভিত্তিক হিসাবে, এখন পর্যন্ত সিলেট জেলায় ১১ জন, সুনামগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৬ জন এবং হবিগঞ্জে সর্বোচ্চ ৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
হাম ও ডেঙ্গুর এই দ্বিমুখী প্রাদুর্ভাব সিলেট বিভাগের স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। একদিকে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে, অন্যদিকে নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষের নজরদারি আরও বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article