গোলাপগঞ্জে দেশের প্রথম থানাভিত্তিক প্রবাসী হেল্প ডেস্ক চালু

গোলাপগঞ্জে দেশের প্রথম থানাভিত্তিক প্রবাসী হেল্প ডেস্ক চালু - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে দেশের প্রথম থানাভিত্তিক প্রবাসী হেল্প ডেস্ক চালু - Surma Times | Sylhet Newsসিলেট, রবিবার (৫ জুলাই): প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দেশের প্রথম উপজেলা বা থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান সহজ ও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায়।

রবিবার দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হেল্প ডেস্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত।

গোলাপগঞ্জে দেশের প্রথম থানাভিত্তিক প্রবাসী হেল্প ডেস্ক চালু - Surma Times | Sylhet Newsঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। এছাড়া সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে পারবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নম্বর ০১৩২০১১৭৮৯৬, যা ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ফোনেও সেবা মিলবে।

উপজেলা পর্যায়ে দেশের প্রথম এমন উদ্যোগ নেওয়ায় স্থানীয় সংসদ সদস্য ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ও প্রবাসী মহল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article