গোয়াইনঘাটে নতুন ওসির দায়িত্বে ওমর ফারুক

গোয়াইনঘাটে নতুন ওসির দায়িত্বে ওমর ফারুক - Surma Times | Sylhet News

গোয়াইনঘাটে নতুন ওসির দায়িত্বে ওমর ফারুক - Surma Times | Sylhet Newsসিলেট, শুক্রবার (৩ জুলাই): সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। শুক্রবার রাত ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ বিভাগের এক আদেশে তাকে গোয়াইনঘাট থানায় বদলি করা হয়।

পুলিশ সূত্র জানায়, বিয়ানীবাজার থানায় দায়িত্ব পালনকালে সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল করা, গণমুখী পুলিশিং জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় ওমর ফারুক তিনবার সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন।

দায়িত্ব গ্রহণের পর ওসি ওমর ফারুক বলেন, গোয়াইনঘাট থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে, অপরাধ দমন এবং জনগণকে কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি মাদকদ্রব্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে এ লক্ষ্য অর্জনে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

পুলিশ প্রশাসনে এ ধরনের রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article