রাজধানীতে চিকিৎসাধীন শ্রমিক নেতাকে দেখতে গেলেন বিরোধী দলীয় নেতা

রাজধানীতে চিকিৎসাধীন শ্রমিক নেতাকে দেখতে গেলেন বিরোধী দলীয় নেতা - Surma Times | Sylhet News

রাজধানীতে চিকিৎসাধীন শ্রমিক নেতাকে দেখতে গেলেন বিরোধী দলীয় নেতা - Surma Times | Sylhet Newsঢাকা, ৩ জুলাই: রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খানকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে গিয়ে শ্রমিক নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি ফখরুল ইসলাম খানের কিডনি প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article