সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত - Surma Times | Sylhet News

সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ জুলাই: সমকালীন সামাজিক-রাজনৈতিক সংকটে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শনকে মুক্তির পথ হিসেবে তুলে ধরে সিলেটে উদযাপিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে গান, নাচ, কবিতা ও আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে মঞ্চ। উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়ের সভাপতিত্বে আলোচনা পর্ব সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু। শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেট জেলার প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো ও উদীচী সিলেটের সাবেক সভাপতি কবি এ কে শেরাম।

বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের সময়ে রবীন্দ্রনাথের মানবতাবাদ ও নজরুলের সাম্য ও প্রতিবাদের চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁদের দর্শনকে ধারণ করে অন্যায়, বৈষম্য ও ভেদাভেদমুক্ত অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান জানান বক্তারা।

আলোচনা পর্বের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচী শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি পরিবেশন করেন। একক ও সমবেত সংগীতের পাশাপাশি নৃত্য ও সমবেত কণ্ঠে কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাবিপ্রবির সংগঠক নাজনীন লীজা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদসহ বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article