জৈন্তাপুরে ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জৈন্তাপুরে ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল - Surma Times | Sylhet News

জৈন্তাপুরে ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল - Surma Times | Sylhet Newsসিলেট, ১ জুলাই ২০২৬: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ায় তুমুল আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওতে তাকে নারী কেলেঙ্কারির অভিযোগও উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সারিঘাট ঢুপি গ্রামের ফয়জুল ইসলাম ফজলুর ঘরে বসে ইয়াবা সেবন করছেন চেয়ারম্যান ইন্তাজ আলী। ফজলু তাকে আগুন ধরিয়ে সাহায্য করছেন।

স্থানীয় সূত্র জানায়, ফজলু নিজেও একজন পুরনো মাদকসেবী। চেয়ারম্যান নিয়মিত তার ঘরে বসে মাদক সেবন করতেন। সম্প্রতি চেয়ারম্যান তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ফজলু এ ভিডিও প্রকাশ করেন বলে জানা গেছে। ফজলু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, চেয়ারম্যান তাকে মাদকাসক্ত করেছেন এবং তার স্ত্রীকে নিয়ে তাকে অসহায় অবস্থায় ফেলে রেখেছেন।

ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে এটিকে এআই জেনারেটেড বলেও মন্তব্য করেছেন।

ইন্তাজ আলীর বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, “বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে জানাব।”

নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, “আমি এখনো ভিডিও দেখিনি। শুনেছি, দেখে বুঝতে পারবো।”

জৈন্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। তবে খোঁজ নিয়ে দেখবেন।

ফয়জুল ইসলাম ফজলুর মোবাইলও বন্ধ পাওয়া গেছে। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রথমে হুমকি-ধমকি দিয়ে কাজ না হওয়ায় এখন তাকে লিয়াজো করার চেষ্টা চলছে। ফজলু তার পোস্টটি ইতোমধ্যে সরিয়ে ফেলেছেন।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক তোলপাড় চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article