আহত ট্রাক-পিকআপ শ্রমিকদের জন্য মাসিক পঙ্গুভাতা চালু করল শ্রমিক ইউনিয়ন

আহত ট্রাক-পিকআপ শ্রমিকদের জন্য মাসিক পঙ্গুভাতা চালু করল শ্রমিক ইউনিয়ন - Surma Times | Sylhet News

আহত ট্রাক-পিকআপ শ্রমিকদের জন্য মাসিক পঙ্গুভাতা চালু - Surma Times | Sylhet Newsসিলেট, ১ জুলাই ২০২৬: আহত ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের কল্যাণে মাসিক পঙ্গুভাতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯)।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগরীর দক্ষিণ সুরমা পারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আহত কয়েকজন শ্রমিকের হাতে নগদ পঙ্গুভাতা তুলে দেওয়া হয়। এখন থেকে প্রতি মাসে তাদেরকে ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। পর্যায়ক্রমে সংগঠনের আওতাধীন সকল আহত শ্রমিককে এই ভাতার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াস আহমদ, আলেখ আহমদ সুহেল, সাবেক কার্যকরী সভাপতি সালাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গফুর মিয়া, সাবেক প্রচার সম্পাদক সামাদুর রহমান এবং শ্রমিক নেতা মমতাজ মিয়া, ফারুক মিয়া, ইউসুফ মিয়া, বাসিত মিয়া, আহমদ মিয়া, নাজিম মিয়া, রিয়াজ মিয়াসহ বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আবু সরকার বলেন, “দেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিকদের জন্য মাসিক পঙ্গুভাতা কার্যক্রম চালু করে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন একটি নজির স্থাপন করেছে। আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকে ক্ষুদ্র পরিসরে শুরু করলেও পর্যায়ক্রমে ভাতার পরিমাণ ও আওতা বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, শ্রমিকরা যাতে শেষ বয়সে কিছুটা সুখ-শান্তিতে বসবাস করতে পারেন, সেজন্য ভবিষ্যতে নিজস্ব ফান্ড থেকে বয়স্ক ভাতা চালু করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এই উদ্যোগ শ্রমিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article