মুফতি আলী হায়দারের সুস্থতা কামনায় সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির দোয়া মাহফিল

মুফতি আলী হায়দারের সুস্থতা কামনায় সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

মুফতি আলী হায়দারের সুস্থতা কামনায় সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির দোয়া মাহফিল - Surma Times | Sylhet Newsসিলেট, ১ জুলাই ২০২৬: সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের সভাপতি মুফতি আলী হায়দারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেটে একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই মাহফিল সম্পন্ন হয়।

সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট দিলোয়ার হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

মাহফিলে বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন মুফতি আলী হায়দারের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাঁর আরোগ্যের জন্য আল্লাহর কাছে দয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট ইয়াসিন খান, সুনামগঞ্জের তরুণ সমাজসেবক আব্দুস সাত্তার মামুন, আলেমে দ্বীন মাওলানা আবু সালেহ নোমান, সহ-সেক্রেটারি উবায়দুল হক শাহীন, রেজাউল ইসলাম, মুহাম্মদ আক্কাস আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা শাহ মাহমুদুল হক, এমদাদুল হক সাঈদ, ইঞ্জিনিয়ার জাফর আলী, সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল, শাহ মো. জিতু মুন্না, সাইদুল ইসলামসহ সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সোসাইটির সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মুফতি আলী হায়দার বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং বর্তমানে দেশের বাইরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা রাসূলুল্লাহ (সা.)-এর হাদিস উল্লেখ করে বলেন, “মু’মিনের অবস্থা ভারী অদ্ভুত। তাঁর সমস্ত কাজই তাঁর জন্য কল্যাণকর। মু’মিন ব্যতীত অন্য কারো জন্য এ কল্যাণ লাভের ব্যবস্থা নেই। তিনি আনন্দ লাভ করলে শুকরিয়া জ্ঞাপন করেন, তা তাঁর জন্য কল্যাণকর হয়। আর দুঃখ-কষ্টে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করেন, এটাও তাঁর জন্য কল্যাণকর হয়।”

বক্তারা আরও দোয়া করেন, “কষ্ট দূর করে দাও হে মানুষের প্রতিপালক! এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্যদাতা, তোমার আরোগ্য দান ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দান কর যাতে কোনো পীড়া অবশিষ্ট না থাকে।” (বুখারী ও মুসলিম শরীফ)।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা মুফতি আলী হায়দারের দ্রুত আরোগ্য লাভ করে সোসাইটির কাজে ফিরে আসার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করেন। এ ধরনের অনুষ্ঠান সমাজের মধ্যে ঐক্য ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে বলে বক্তারা মনে করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article