স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নিরলস প্রচেষ্টা

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নিরলস প্রচেষ্টা - Surma Times | Sylhet News
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নিরলস প্রচেষ্টা - Surma Times | Sylhet News
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মোতাহার আলী মাখন মিয়ার হার্টের স্টেনটিং করার পূর্বে তাকে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সিলেট, ৩০ জুন ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। এর ফলে চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি মোতাহার আলী মাখন মিয়ার হার্টের স্টেনটিং (রিং পরানো) অস্ত্রোপচারের আগে তাঁকে দেখতে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ২৫ নং ওয়ার্ডের খোজারখলা এলাকায় মোতাহার আলী মিয়ার বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন ইমদাদ হোসেন চৌধুরী।

সাক্ষাৎকালে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বর্তমান জনমুখী সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে সহজ করতে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে চলতি গণমুখী বাজেটে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। কিডনি, ক্যান্সার ও হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত জরুরি মেডিকেল ডিভাইস—হার্টের রিং, চোখের লেন্স এবং ডায়ালাইসিস ফিল্টারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। এছাড়া জীবনরক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার ও হ্রাস করা হয়েছে। এসব যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ এখন কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি অতীতের ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে বলেন, সাবেক সরকার শাসনের নামে জনগণকে শোষণ করেছে এবং স্বাস্থ্য খাতসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও লুটপাট চালিয়েছে। বিপরীতে বর্তমান সরকার সম্পূর্ণ জনবান্ধব। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং একটি সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছেন।

এ সময় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুমন, সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, ২৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাইদ আহমদ, সাবেক যুবদল নেতা নেছার আহমদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শিপু, সহ-সভাপতি আব্দুল জব্বার, নেতা আবুল কালাম, দিদারুল ইসলাম দিদার এবং দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউর রহমান রুমনসহ অনেকে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মোতাহার আলী মাখন মিয়ার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

বর্তমান সরকারের স্বাস্থ্য খাতে এই ধরনের পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এসব উদ্যোগ জনকল্যাণমূলক শাসনের একটি বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচিত হতে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article