আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন মছনুল করিম চৌধুরী

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন মছনুল করিম চৌধুরী - Surma Times | Sylhet News

আন্তর্জাতিক এআই ও সিকিউরিটি সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন মছনুল করিম চৌধুরী - Surma Times | Sylhet Newsসিলেট: কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা প্রযুক্তির বৈশ্বিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন গ্লোবাল ট্রেড করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান মোঃ মছনুল করিম চৌধুরী।

আগামী ২ ও ৩ জুলাই জাপানের ওসাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবসায়ী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা, ডেটা প্রাইভেসি, ডিজিটাল অবকাঠামো, স্মার্ট শিল্প, ক্লাউড প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। অংশগ্রহণের পাশাপাশি মছনুল করিম চৌধুরী আন্তর্জাতিক প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট ব্রাঞ্চের নেতৃবৃন্দ জানান, এ সফরের মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় শিল্পখাতের অংশীদারিত্ব, উন্নত প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির লক্ষ্য রয়েছে। তারা বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক উদ্ভাবনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করাও এ সফরের অন্যতম উদ্দেশ্য।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই ও সাইবার নিরাপত্তা বর্তমানে বিশ্ব অর্থনীতি, শিল্প ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ দেশের প্রযুক্তি খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article