রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেন: ব্যারিস্টার আবদুস সালাম

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেন: ব্যারিস্টার আবদুস সালাম - Surma Times | Sylhet News
রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেন: ব্যারিস্টার আবদুস সালাম - Surma Times | Sylhet News
রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম

সিলেট, ২৯ জুন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বলেছেন, রেড ক্রিসেন্ট কোনো সাধারণ সংস্থা নয়; এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৈশ্বিক আন্দোলন।

সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই সেবার ধারা অব্যাহত রাখতে যুব সমাজকে আরও অগ্রণী ভূমিকা নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রক্তদান কর্মসূচি ও চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোসাইটির সব পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান এবং সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহী।

সভায় রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article