সিলেট, ২৯ জুন: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের উদ্যোগে দিনব্যাপী বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে এবং সহ-সেক্রেটারি হাফিজ কয়েছ আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালামের যৌথ পরিচালনায় কার্যক্রম সম্পন্ন হয়।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী। প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দক্ষ জনশক্তি ও দক্ষ সংগঠক গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





