কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ২০০ রোগীর মাঝে ১ কোটি টাকার চেক বিতরণ

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ২০০ রোগীর মাঝে ১ কোটি টাকার চেক বিতরণ - Surma Times | Sylhet News
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে ২০০ রোগীর মাঝে ১ কোটি টাকার চেক বিতরণ - Surma Times | Sylhet News
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট কর্তৃক কিডনী রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক তুলে দিচ্ছেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক ও কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতিক-সহ অতিথিবৃন্দ।

সিলেট, ২৮ জুন: কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে চিকিৎসাধীন ২০০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র রোগীর মাঝে মোট ১ কোটি টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক বলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা অনলাইনে জেলা বা উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আবেদন করতে পারেন। তিনি আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র ও চিকিৎসা সনদের তথ্য মিলিয়ে সঠিকভাবে আবেদন করার আহ্বান জানান।

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম (অব.) বীর প্রতীক বলেন, সরকারি অনুদানের অর্থ স্বচ্ছভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে ই-গভর্নেন্স পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তিনি জানান, এ সহায়তায় একজন কিডনি রোগী অন্তত তিন মাস ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রোগীরা এই সহায়তার জন্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article