দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ‘আমরা জুলাই যোদ্ধা’র

দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ‘আমরা জুলাই যোদ্ধা’র - Surma Times | Sylhet News
দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ‘আমরা জুলাই যোদ্ধা’র - Surma Times | Sylhet News
“আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার পরিচিতি সভায় সভাপতির বক্তব্য রাখছেন কমিটির আহবায়ক আব্দুল সালাম টিপু।

সিলেট, ২৮ জুন: দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

রোববার বিকেলে নগরীর লামাবাজারস্থ একটি হোটেলের হলরুমে আয়োজিত সংগঠনের পরিচিতি সভায় বক্তারা এ হুঁশিয়ারি দেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক আব্দুল সালাম টিপু।

সভায় বক্তারা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

আহ্বায়ক আব্দুল সালাম টিপু বলেন, সংগঠনের মূল লক্ষ্য হবে দেশে দুর্নীতি ও দেশদ্রোহী কার্যক্রম রুখে দেওয়া। তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ আবারও রাজপথে নামতে প্রস্তুত।

সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২০ জুন কেন্দ্রীয় কমিটি সিলেট মহানগর কমিটির অনুমোদন দেয় বলেও সভায় জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article