বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই, দাফন সোমবার

বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই, দাফন সোমবার - Surma Times | Sylhet News

বিশিষ্ট সমাজসেবক দেওয়ান মসুদ রাজা চৌধুরী আর নেই, দাফন সোমবার - Surma Times | Sylhet Newsসিলেট, ২৮ জুন: বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী (৭৭) ইন্তেকাল করেছেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজারস্থ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর গ্রামের বাড়ি ছাতক থানার সিংচাপইড় জমিদার বাড়ি।

মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে দরগা কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেওয়ান মসুদ রাজা চৌধুরী দীর্ঘদিন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article