নগরজুড়ে চিরুনি অভিযানে আটক ৯৪ – কাষ্টঘরে অভিযানে ৯৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার,

নগরজুড়ে চিরুনি অভিযানে আটক ৯৪ - কাষ্টঘরে অভিযানে ৯৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, - Surma Times | Sylhet News

নগরজুড়ে চিরুনি অভিযানে আটক ৯৪ - কাষ্টঘরে অভিযানে ৯৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে নগরজুড়ে চিরুনি অভিযানে আরও ৯৪ জনকে আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশ শনিবার রাত ৭টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে মো. সেলিম আহমদ (৪৫) নামে ওই মাদক কারবারিকে আটক করে। তার কাছ থেকে ৯,৪০০ পিস ইয়াবা এবং ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সেলিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে ৯৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

থানাভিত্তিক হিসেবে কোতোয়ালী থেকে ৩২ জন, এয়ারপোর্ট থেকে ১০ জন, জালালাবাদ থেকে ১৪ জন, দক্ষিণ সুরমা থেকে ১৯ জন, মোগলাবাজার থেকে ১৩ জন এবং শাহপরাণ থানা এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article