সুরমা টাইমস ডেস্কঃ নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন সমিতির সদস্যরা।
শনিবার সকালে নগরীর পৌর বিপণি মার্কেট প্রাঙ্গণ থেকে বাসযোগে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হন সদস্যরা। মনোরম পরিবেশে পৌঁছে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। আয়োজনের শেষ পর্বে র্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কর্মব্যস্ততার বাইরে সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয়।





