আশুরা আত্মত্যাগ ও সত্যের বিজয়ের শিক্ষা দেয়: মনজুরুল করিম মহসিন

আশুরা আত্মত্যাগ ও সত্যের বিজয়ের শিক্ষা দেয়: মনজুরুল করিম মহসিন - Surma Times | Sylhet News

আশুরা আত্মত্যাগ ও সত্যের বিজয়ের শিক্ষা দেয়: মনজুরুল করিম মহসিন - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ আশুরা মানবতার জন্য আত্মত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার অনন্য শিক্ষা বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

শনিবার নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত ‘আশুরা ও কারবালার তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আশুরার দিনে ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। বিশেষ করে কারবালার প্রান্তরে হযরত হোসাইন রা. দ্বীনের মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ করেছেন, তা যুগে যুগে মুসলমানদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান তিনি।

মনজুরুল করিম মহসিন আরও বলেন, আশুরার রোজা পালন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এর মাধ্যমে পূর্বের গুনাহ মাফ হয়। তাই মুসলমানদের এ দিনের তাৎপর্য অনুধাবন করে আমল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিলেট মহানগর সভাপতি আরিফ হোসাইন সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলেম-উলামা ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article