জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল, এতিমদের মাঝে ফল বিতরণ

জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল, এতিমদের মাঝে ফল বিতরণ - Surma Times | Sylhet News

জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল, এতিমদের মাঝে ফল বিতরণ - Surma Times | Sylhet Newsসাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও মৌসুমী ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ জোহর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকার রহিমা মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সিলেট জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্সেদ আহমদ মুকুল। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তার আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ধারা সুসংহত করতে পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে।

জেলা পেশাজীবী পরিষদের আহ্বায়ক মনজুর আহমদের সভাপতিত্বে এবং মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এম এ মালেক ও জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ।

অনুষ্ঠানে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিম ও শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article