এমএসএমই দিবসে সিলেটে সীমান্ত ব্যাংকের কর্মশালা, নারী উদ্যোক্তাদের ঋণ সহজ করার দাবি

এমএসএমই দিবসে সিলেটে সীমান্ত ব্যাংকের কর্মশালা, নারী উদ্যোক্তাদের ঋণ সহজ করার দাবি - Surma Times | Sylhet News

এমএসএমই দিবসে সিলেটে সীমান্ত ব্যাংকের কর্মশালা, নারী উদ্যোক্তাদের ঋণ সহজ করার দাবি - Surma Times | Sylhet Newsআন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে সিলেটে কৃষক ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আলোচনা সভা ও আর্থিক সাক্ষরতা কর্মশালা আয়োজন করেছে সীমান্ত ব্যাংক। এতে উদ্যোক্তারা সহজ শর্তে ঋণপ্রাপ্তির দাবি জানান।

শনিবার বিকেলে সীমান্ত ব্যাংকের সিলেট শাখা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট তারেক মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন খাতের অতিথিরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ব্যাংকিং সহায়তা সহজ করা জরুরি। নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা পরিচালনায় নানা অভিজ্ঞতা তুলে ধরে ঋণপ্রাপ্তিতে জটিলতা কমানোর আহ্বান জানান।

আর্থিক সাক্ষরতা সেশন পরিচালনা করেন সীমান্ত ব্যাংকের এসএমই ও কৃষি বিভাগের ব্যবস্থাপক লায়লা আরজুমান্দ। তিনি আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখা, সঞ্চয় ও বিনিয়োগের কৌশল, অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলা এবং প্রতারণামূলক আর্থিক ফাঁদ থেকে নিরাপদ থাকার বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক রেহেনা আফরোজ খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ উদ্যোক্তাদের আর্থিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি টেকসই ব্যবসা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article