সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য আয়োজন, ম্যাগাজিন প্রকাশ ও বৃত্তি পুরস্কার বিতরণ

সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য আয়োজন, ম্যাগাজিন প্রকাশ ও বৃত্তি পুরস্কার বিতরণ - Surma Times | Sylhet News

সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য আয়োজন, ম্যাগাজিন প্রকাশ ও বৃত্তি পুরস্কার বিতরণ - Surma Times | Sylhet Newsবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ম্যাগাজিন প্রকাশনা ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

শনিবার বেলা ১১টায় নগরীর মুসলিম সাহিত্য সংসদ ভবনের সুলেমান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাজিদুর রহমান মুরাদ, মো. আব্দুর রহমান ও শিক্ষিকা রেখা ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলিমুল ইসলাম।

সিলেটে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য আয়োজন, ম্যাগাজিন প্রকাশ ও বৃত্তি পুরস্কার বিতরণ - Surma Times | Sylhet News
সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পুরস্কার বিতরণী ও ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোহাম্মদ আলিমুল ইসলাম

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির। মুখ্য আলোচক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাশুক মিয়া ও ম্যাগাজিন কমিটির আহ্বায়ক এমদাদুল হক মিলন বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করা হয়।

এ সময় অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article