এসডিজি অর্জনে মিডওয়াইফদের ভূমিকা নিয়ে সিলেটে কর্মশালা

এসডিজি অর্জনে মিডওয়াইফদের ভূমিকা নিয়ে সিলেটে কর্মশালা - Surma Times | Sylhet News

এসডিজি অর্জনে মিডওয়াইফদের ভূমিকা নিয়ে সিলেটে কর্মশালা - Surma Times | Sylhet Newsমাতৃস্বাস্থ্য, নবজাতক সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা জোরদারের আহ্বান জানিয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ কর্মশালা। বক্তারা বলেছেন, প্রশিক্ষিত মিডওয়াইফই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত ও মাতৃমৃত্যু হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

শনিবার নগরীর খাদিমপাড়াস্থ এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউটে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মিডওয়াইফদের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের কিল ইউনিভার্সিটি ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ এফআইভিডিবি যৌথভাবে এর আয়োজন করে। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত ট্রান্সন্যাশনাল এডুকেশন কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় স্বাস্থ্যখাতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই। নিরাপদ প্রসব নিশ্চিত করতে আধুনিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও মানসম্মত সেবা প্রদান অত্যাবশ্যক। এজন্য মিডওয়াইফদের নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রমাণভিত্তিক সেবাচর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় প্রেজেন্টেশন দেন কিল ইউনিভার্সিটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. নাজিম আলী এবং এফআইভিডিবির প্রোগ্রাম ডিরেক্টর মো. ফাহিম সারওয়াত।

দ্বিতীয় পর্বে গোলটেবিল বৈঠকে ধাত্রীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন নার্সিং কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মিডওয়াইফারি সংশ্লিষ্টরা অংশ নেন।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক মো. নিয়াজুর রহমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ উদ্যোগ মিডওয়াইফারি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article