মাজার কমিটি নিয়ে বিতর্ক, ‘রাজনীতি নয় দক্ষতার ভিত্তিতে গঠন’ বললেন বাণিজ্যমন্ত্রী

মাজার কমিটি নিয়ে বিতর্ক, ‘রাজনীতি নয় দক্ষতার ভিত্তিতে গঠন’ বললেন বাণিজ্যমন্ত্রী - Surma Times | Sylhet News

মাজার কমিটি নিয়ে বিতর্ক, ‘রাজনীতি নয় দক্ষতার ভিত্তিতে গঠন’ বললেন বাণিজ্যমন্ত্রী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ আধ্যাত্মিক রাজধানী সিলেটের হজরত শাহজালাল রহ. মাজার ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে চলমান আলোচনা ও বিতর্কের মধ্যে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জোর দিয়ে বলেছেন, এই কমিটি গঠনে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি, বরং সদস্যদের প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, কমিটির সদস্যরা নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ এবং প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষ হওয়ায় তাদেরই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে তিনি পদাধিকারবলে এই কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন। তার ভাষ্য, এখানে রাজনৈতিক বিবেচনার চেয়ে সেবার মানসিকতা ও সুশাসন নিশ্চিত করাই ছিল প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, মাজারের পবিত্রতা অক্ষুণ্ণ রাখা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটি অরাজনৈতিক ও দক্ষ কমিটির বিকল্প নেই।

অনুষ্ঠানে নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি আইন পেশার মর্যাদা রক্ষায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article