নাঈম আহমদের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাঈম আহমদের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Surma Times | Sylhet News

নাঈম আহমদের মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ তথাকথিত হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ জনগণ ও সচেতন আলেমসমাজ।

শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্ট থেকে “সাধারণ জনগণ ও সচেতন আলেম সমাজ, সিলেট”-এর উদ্যোগে মিছিলটি বের হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী হাফিজ মাওলানা সৈয়দ সালিম আহমদ কাসিমী।

সমাবেশে বক্তারা বলেন, একই মামলায় একই ধারায় অভিযুক্ত অন্যরা খালাস পেলেও শুধু হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা তারা বৈষম্যমূলক ও অন্যায্য বলে দাবি করেন। তারা রায় বাতিল করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে এবং দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর পাশাপাশি যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ সৈয়দপুরের ব্যানারেও পৃথক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নাঈমের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article