ছাত্রলীগ নেতা রাকিব গ্রেপ্তার ! বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ

ছাত্রলীগ নেতা রাকিব গ্রেপ্তার ! বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ - Surma Times | Sylhet News

ছাত্রলীগ নেতা রাকিব গ্রেপ্তার ! বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুর ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের কদমরসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সৈয়দ মুজিবুল ইসলামের ছেলে এবং বয়স ২২ বছর।

পুলিশ জানায়, রাকিব বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি। এছাড়া প্রধানমন্ত্রীর নামে কটূক্তি করে এবং জনগণের মধ্যে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে ভাইরাল ভিডিও নির্মাণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব স্থানীয় ছাত্রলীগের একজন পরিচিত নেতা। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, আসামির বিরুদ্ধে অভিযোগগুলো যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article