শিল্প-সংস্কৃতির স্বীকৃতি! সিলেটে ৮ গুণীশিল্পী ও ২ সংগঠন পাচ্ছেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

শিল্প-সংস্কৃতির স্বীকৃতি! সিলেটে ৮ গুণীশিল্পী ও ২ সংগঠন পাচ্ছেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা - Surma Times | Sylhet News

শিল্প-সংস্কৃতির স্বীকৃতি! সিলেটে ৮ গুণীশিল্পী ও ২ সংগঠন পাচ্ছেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ  শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ৮ জন গুণীশিল্পী ও ২টি আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ ও ২০২৫ পদক দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটায় নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করবেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা।

২০২৪ সালের সম্মাননা পদকপ্রাপ্তরা:

  • আব্দুল মালিক (চারুকলা)
  • শ্যামল ঘোষ (নৃত্যকলা)
  • প্রতীক এন্দ (কণ্ঠসংগীত)
  • মো. স্বপন খান (যন্ত্রসংগীত)
  • কথাকলি, সিলেট (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)

২০২৫ সালের সম্মাননা পদকপ্রাপ্তরা:

  • সালেহ আহমদ খসরু (আবৃত্তি)
  • সেলিম আউয়াল (সৃজনশীল সাংস্কৃতিক গবেষক)
  • শামীম আহমদ (কণ্ঠসংগীত)
  • মো. আব্দুল মোনায়েম (ফটোগ্রাফি)
  • গীতবিতান, বাংলাদেশ (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)

অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হবে।

জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানানো হয়, দীর্ঘদিন ধরে শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অসামান্য অবদান রেখে চলা এসব গুণী ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মানিত করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে এই সম্মাননা পদকগুলো বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article