এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা - Surma Times | Sylhet News

এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেছেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা।

বৃহস্পতিবার দুপুরে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ২৬ সেশনের এইচএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে সীমাবদ্ধ না থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। শিক্ষা মানুষকে আলোকিত করে, সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগম করে।

তিনি অভিভাবকদের সন্তানদের শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও সততার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর সম্মানিত অতিথির বক্তব্যে বলেন, শুধু সনদ অর্জন নয়, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে।

এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক জয়নাল আবেদিন ও জাহাঙ্গীর সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাবেক সভাপতি হাজী শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, গভর্নিং বডির সদস্য জুয়েল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article