মাদকবিরোধী দিবসে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের র‌্যালি

মাদকবিরোধী দিবসে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের র‌্যালি - Surma Times | Sylhet News

মাদকবিরোধী দিবসে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের র‌্যালি - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কিনব্রিজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও মহানগর যুব বিভাগের সেক্রেটারি পারভেজ আহমদ।

এছাড়াও বক্তব্য দেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু। উপস্থিত ছিলেন শফিকুল আলম মফিক, সাহেদ আলী, নাজির উদ্দিন, রেজাউল করিম, নজরুল ইসলাম, আব্দুল হাকিম, আমিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান আলী বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের মাদক থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, মাদক শুধু একজন মানুষকেই নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংস করে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে নৈতিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করতে হবে। কুরআন-হাদিসের আলোকে জীবন পরিচালনা করলে ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় উদ্যোগের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article