সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় রায় বাতিলের পর ফাসির রায় -হাফেজ আরিফের মুক্তির দাবি

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় রায় বাতিলের পর ফাসির রায় -হাফেজ আরিফের মুক্তির দাবি - Surma Times | Sylhet News

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় রায় বাতিলের পর হাফেজ আরিফের মুক্তির দাবি - Surma Times | Sylhet Newsসুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিলের পর দীর্ঘদিন কারাবন্দী আলেম হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সিলেট মহানগর যুব জমিয়ত। সংগঠনটির নেতারা বলছেন, ওই মামলায় তার আটকাদেশ রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের ফল।

বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে যুব জমিয়ত সিলেট মহানগরের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার বলেন, অন্যান্য আসামিরা যেভাবে আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন, একইভাবে হাফেজ আরিফকেও অবিলম্বে সব মামলা থেকে খালাস দিয়ে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের দাবি, একজন নিরপরাধ আলেমকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা মানবাধিকারের লঙ্ঘন।

বিবৃতিতে আরও জানানো হয়, হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফের মুক্তির দাবিতে শুক্রবার বাদ জুমা সিলেট কোর্ট পয়েন্টে ‘সাধারণ জনগণ ও সচেতন আলেমসমাজ, সিলেট’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল হবে। এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের তাওহিদী জনতা ও সচেতন নাগরিকদের অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

যুব জমিয়তের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মুক্তি না দেওয়া হলে সাধারণ জনগণ ও আলেমসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা প্রশাসনের প্রতি হাফেজ আরিফের মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article