বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল শুক্রবার সিলেট সফরে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকালে সিলেটে পৌঁছে তিনি বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
সকাল ৯টায় সার্কিট হাউজে মাজার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন।
সকাল সাড়ে ১১টায় সারদা হলে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
দুপুর আড়াই টায় জেলা শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সফরসূচির তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর প্রেস সচিব মো. নুরুল ইসলাম। বিজ্ঞপ্তি





