কোম্পানীগঞ্জ সীমান্তে লাকড়ি আনতে গিয়ে মৃত্যু, ভারতের ভেতরে মিলল বৃদ্ধের মরদেহ

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিখোঁজ, বিএসএফের গুলিতে নিহতের অভিযোগ - Surma Times | Sylhet News

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিখোঁজ, বিএসএফের গুলিতে নিহতের অভিযোগ - Surma Times | Sylhet Newsকোম্পানীগঞ্জ প্রতিনিধি ; সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে লাকড়ি ও কাঁঠাল আনতে গিয়ে এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভারতের অভ্যন্তরে নদীর পানিতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার দমদমীয়া সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিক কন্দ দানী (৬০) তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে তিনি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে যান। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তার ভাই খোঁজ করতে গিয়ে ১২৬০ নম্বর সীমান্ত পিলারের কাছে পাহাড়ি ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ দেখতে পান।

স্বজনদের দাবি, মরদেহে মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় বিএসএফ বা অন্য কোনো পক্ষের গুলির প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নিহত ব্যক্তি প্রায়ই সীমান্তের ওপারে বাগানে কাজ করতে যেতেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article