সিলেট মহানগরে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানার বড়শলা এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই জিরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হলে ২০০ বস্তায় ৬ হাজার কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ লাখ টাকা।
এ ঘটনায় আলীম উদ্দিন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার কামাইত বড়ইতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত মালামালসহ তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বিজ্ঞপ্তি





