সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি, নেতৃত্বে সবুজ তালুকদার

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি, নেতৃত্বে সবুজ তালুকদার - Surma Times | Sylhet News

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি, নেতৃত্বে সবুজ তালুকদার - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগরের কোতোয়ালী থানায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয় ২২ জুন।

সংগঠনের মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ ও সদস্য সচিব রাজিব কুমার দে যৌথভাবে অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সবুজ তালুকদারকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সঞ্জয় সিংহ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজিত দেব, মিন্টু সিংহ, সুদীপ চৌধুরী কৃষ্ণ, বকুল পুরকায়স্থ, মান্না দে, সাজন রায় সাজু, নিকোলাস হালদার উজ্জ্বল, হিরন্ময় দেব ও জয়দ্বীপ চৌধুরী মাধব।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বুদ্ধ প্রতিম দেব শুভ এবং সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন জ্যোতি মোহন বিশ্বাস।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সজল কান্তি কর, ঝুমন চক্রবর্তী, রাজিব রায়, বাপ্পি বড়ুয়া, তিলক প্রবাল দত্ত, ভাস্কর অধিকারী, আশিষ দেবনাথ, পিনাক ঘোষ, অমিত সেনসহ আরও অনেকে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ভূমিকা জোরদার করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article