‘সিলেটকে বদলে দিতে চাই’, সংবর্ধনায় কয়েস লোদীর বড় বার্তা

‘সিলেটকে বদলে দিতে চাই’, সংবর্ধনায় কয়েস লোদীর বড় বার্তা - Surma Times | Sylhet News
‘সিলেটকে বদলে দিতে চাই’, সংবর্ধনায় কয়েস লোদীর বড় বার্তা - Surma Times | Sylhet News
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা দিয়েছে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠানে তিনি সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষা খাতের আধুনিকায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার নগরীর হাউজিং এস্টেট রোডে অবস্থিত প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় রেখে উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক যুম্নাম উজ্জ্বল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি কয়েস লোদী।

বক্তব্যে তিনি বলেন, সিলেটের সার্বিক ও পরিকল্পিত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এ সম্মাননার জন্য গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সিরাজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম, কলেজের সহকারী অধ্যাপক মহরম আলী, শিক্ষক আব্দুল করিম শেখসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরু ও শেষে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করে নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানানো হয় এবং তাঁর সফলতা কামনা করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article