সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও দি কান্ট্রি টুডের সিলেট ব্যুরো প্রধান হাবিব সরোয়ার আজাদ।
শনিবার রাতে জেলা প্রশাসনের সিলগালা করা দান ডেগে তিনি এই অনুদান জমা দেন। এ সময় মাজার, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নে প্রশাসনের উদ্যোগের প্রতি আস্থা রেখে তিনি এই সহায়তা প্রদান করেন।
হাবিব সরোয়ার আজাদ বলেন, হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার বিশ্বজুড়ে মুসলমানদের আবেগ ও শ্রদ্ধার স্থান। ভক্তদের সুবিধা ও মাজারের উন্নয়নে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পেরে তিনি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, জেলা প্রশাসন যে আন্তরিকতার সঙ্গে মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, তাতে তার পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশে থাকা ভক্ত ও দানশীল ব্যক্তিদের মাজার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান এবং একে ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন।





