ছাতকে ৪ দিনে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী! পরিবারে চরম উদ্বেগ

ছাতকে ৪ দিনে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী! পরিবারে চরম উদ্বেগ - Surma Times | Sylhet News

ছাতকে ৪ দিনে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী! পরিবারে চরম উদ্বেগ - Surma Times | Sylhet Newsছাতক (সুনামগঞ্জ), ২১ জুন ২০২৬: সুনামগঞ্জের ছাতক থানার জাউয়া বাজার ইউনিয়নের দৌলতপুর মাদ্রাসা থেকে গত ১৭ জুন সকালে নিখোঁজ হয়েছে দুই শিক্ষার্থী। চার দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় দুই পরিবারে চলছে আতঙ্ক আর শোকের মাতম।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- হামিদুর রহমান (১৫) ও মোঃ আলীম উদ্দিন (১৩)। হামিদুর রহমান কোম্পানিগঞ্জ থানার শিমুলতলা নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তার বাবা হুছন আহমদ ও মা মোছাঃ রাশেদা বেগম। সে উজ্জ্বল শ্যামলা বর্ণের এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। অন্যজন আলীম উদ্দিন ছাতক থানার নানকার গ্রামের বাসিন্দা। তার বাবা মোঃ রইছ আলী ও মা মোছাঃ হনুফা বেগম। সে শ্যামলা বর্ণের এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি।

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে দুজনই মাদ্রাসার ভেতরে কোথাও চলে যায়। এরপর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে ছাতক থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং ১১৫ ও ১১৬) করা হয়েছে।

দুই পরিবারের সদস্যরা জানান, সন্তানদের খোঁজ না পেয়ে তারা দিনরাত অস্থির হয়ে আছেন। বিশেষ করে দুই অপ্রাপ্তবয়স্ক ছেলের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকরা।

কেউ যদি হামিদুর রহমান বা আলীম উদ্দিনের কোনো সন্ধান পান, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

**হামিদুর রহমানের পরিবার:** ০১৭৩৪-৮৬৮৫৬৩ / ০১৩০৪-৭২৬৯৭০
**আলীম উদ্দিনের পরিবার:** ০১৭১০-৭০৮২১৮ / ০১৭৯১-২২১৮৯৫৬ / ০১৩১০-৮৬৭৪০১

ছাতক থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত দুই শিক্ষার্থীর সন্ধান মিলবে বলে আশা প্রকাশ করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article