সিলেটে শ্রীরামচন্দ্র অবমাননার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

সিলেটে শ্রীরামচন্দ্র অবমাননার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি - Surma Times | Sylhet News

সিলেটে শ্রীরামচন্দ্র অবমাননার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: ভগবান শ্রীশ্রীরামচন্দ্রের অবমাননা এবং দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা ও হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

শনিবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সনাতন ধর্মাবলম্বীদের ওপর আঘাত হানছে। গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় মন্দির ভাঙচুরের হুমকি এবং সামাজিক মাধ্যমে ধর্মীয় অবমাননাকর বক্তব্য ছড়ানো উদ্বেগজনক।

তারা বলেন, এসব কর্মকাণ্ড শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং দেশের সংবিধান ও বহুত্ববাদী সংস্কৃতির ওপর আঘাত। দ্রুত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, উপাসনালয়, সংখ্যালঘু পরিবার ও তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন ও বিক্ষোভে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article