৩২ ঘণ্টার চিরুনি অভিযান, সিলেটে আটক ১২৫, উদ্ধার মাদক ও অবৈধ পণ্য

৩২ ঘণ্টার চিরুনি অভিযান, সিলেটে আটক ১২৫, উদ্ধার মাদক ও অবৈধ পণ্য - Surma Times | Sylhet News
৩২ ঘণ্টার চিরুনি অভিযান, সিলেটে আটক ১২৫, উদ্ধার মাদক ও অবৈধ পণ্য - Surma Times | Sylhet News
৩২ ঘণ্টার চিরুনি অভিযান, সিলেটে আটক ১২৫, উদ্ধার মাদক ও অবৈধ পণ্য – Surma Times | Sylhet News

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ৩২ ঘণ্টার চিরুনি অভিযান চালিয়ে ১২৫ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শুক্রবারের ২৪ ঘণ্টায় ৯৪ জন এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৩১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও কারবারি, চোরাচালান সংশ্লিষ্ট ব্যক্তি এবং সন্দেহভাজনরা।

অভিযানকালে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা এবং ১৫২ পিস ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করা হয়েছে।

একই সময়ে ট্রাফিক বিভাগও অভিযান চালিয়ে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং ৮০টি যানবাহন আটক করে। সব মিলিয়ে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে এবং নগরীর নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article