জোবাইদা রহমানের জন্মদিনে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ যুবদলের

জোবাইদা রহমানের জন্মদিনে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ যুবদলের - Surma Times | Sylhet News
জোবাইদা রহমানের জন্মদিনে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ যুবদলের - Surma Times | Sylhet News
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা ও মহানগর যুবদল। মানবিক এই কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতেও অংশ নেন।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার সংলগ্ন রেঙ্গা হাজিগঞ্জে অবস্থিত জাদিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে এতিম শিশু ও শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article