মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আগামী শনিবার (২০ জুন) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতিবাদ ও সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।
এ কর্মসূচিতে জেলা ও মহানগর শাখার সকল স্তরের নেতাকর্মীসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সদস্য এবং সর্বস্তরের সনাতনী সমাজকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।-বিজ্ঞপ্তি





