সিলেটে ‘হলি ডে হোম’ উদ্বোধন, প্রবাসী বিনিয়োগে নতুন সম্ভাবনার বার্তা

সিলেটে ‘হলি ডে হোম’ উদ্বোধন, প্রবাসী বিনিয়োগে নতুন সম্ভাবনার বার্তা - Surma Times | Sylhet News
সিলেটে ‘হলি ডে হোম’ উদ্বোধন, প্রবাসী বিনিয়োগে নতুন সম্ভাবনার বার্তা - Surma Times | Sylhet News
সিলেট নগরীর খাসদবির পয়েন্টে ‘সিলেট হলি ডে হোম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘সিলেট হলি ডে হোম’। পর্যটন ও আতিথেয়তা খাতে এই নতুন উদ্যোগকে প্রবাসী বিনিয়োগের ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরের খাসদবির পয়েন্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে এবং এই অর্থায়নের মাধ্যমে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে, যা কর্মসংস্থান সৃষ্টি করছে।

তিনি বলেন, প্রবাসীদের বিনিয়োগকে আরও কার্যকর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। সরকার প্রবাসীদের নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, সিলেট একটি সম্ভাবনাময় পর্যটন নগরী। ‘সিলেট হলি ডে হোম’ এই খাতে একটি প্রশংসনীয় সংযোজন, যা পর্যটকদের আকৃষ্ট করবে এবং সেবার মান উন্নত করবে। উদ্যোক্তা হিসেবে যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী শাহ মুনিমকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সিলেট হলি ডে হোম’-এর সিইও শাহ মুনিম। তিনি বলেন, সিলেটের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরাই তাদের লক্ষ্য, যাতে প্রবাসী ও নতুন প্রজন্ম দেশে বিনিয়োগে উৎসাহিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, ব্যবসায়ী ও প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই হলি ডে হোমের উদ্বোধন করেন মন্ত্রী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article