শহীদ সাংবাদিক তুরাব স্মরণে মাসব্যাপী কর্মসূচি, মানববন্ধনসহ নানা আয়োজন

শহীদ সাংবাদিক তুরাব স্মরণে মাসব্যাপী কর্মসূচি, মানববন্ধনসহ নানা আয়োজন - Surma Times | Sylhet News

শহীদ সাংবাদিক তুরাব স্মরণে মাসব্যাপী কর্মসূচি, মানববন্ধনসহ নানা আয়োজন - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে শহীদ হওয়া সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির সঞ্চালনায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে মাসব্যাপী শোক পালন করা হবে। পাশাপাশি শহীদ তুরাব হত্যার দ্রুত বিচার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচিতে রয়েছে, ১১ জুলাই স্মারকলিপি প্রদান, ১৮ জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিল, ১৯ জুলাই কবর জিয়ারত এবং ২৫ জুলাই মানববন্ধন।

সভায় সহ সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজা রুবেল, প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, শহীদ তুরাবের আত্মত্যাগ স্মরণে এই কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবিকে আরও জোরালো করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article