প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, শ্রীমঙ্গলে যুবক আটক, জনতার গণধোলাই

প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, শ্রীমঙ্গলে যুবক আটক, জনতার গণধোলাই - Surma Times | Sylhet News

প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, শ্রীমঙ্গলে যুবক আটক, জনতার গণধোলাই - Surma Times | Sylhet Newsশ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রস্তুতির মধ্যেই সমাবেশস্থলে হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। তিনি পেশায় ভ্রাম্যমাণ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগামীকাল প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে মাঠে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ এক যুবক সামনে এসে বারবার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে তার আচরণ ছিল অসংলগ্ন। এতে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক হারুন বলেন, ছেলেটি সম্ভবত নেশাগ্রস্ত ছিল। সে মিনি স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল। পরে লোকজন তাকে মারধর করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে থানায় রয়েছে।

এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, তিনি সদ্য থানায় যোগ দিয়েছেন এবং বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে বুধবার শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদারসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article