সিলেটে ময়লার স্তূপে নাকাল মানুষ! সিসিকের ২৩ নং ওয়ার্ডে খোলা ডাম্পিংয়ে চরম স্বাস্থ্য ঝুঁকি

সিলেটে ময়লার স্তূপে নাকাল মানুষ! সিসিকের ২৩ নং ওয়ার্ডে খোলা ডাম্পিংয়ে চরম স্বাস্থ্য ঝুঁকি - Surma Times | Sylhet News
সিলেটে ময়লার স্তূপে নাকাল মানুষ! সিসিকের ২৩ নং ওয়ার্ডে খোলা ডাম্পিংয়ে চরম স্বাস্থ্য ঝুঁকি - Surma Times | Sylhet News
সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় জমানো বর্জ্য পড়ে আছে

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট, ১৬ জুন ২০২৬: সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের মেন্দিবাগ-মাছিমপুর এলাকায় খোলা জায়গায় ময়লার বিশাল স্তূপ জমে দুর্গন্ধে বিষিয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিদিন সন্ধ্যায় ট্রাক এসে ময়লা তুলে নিলেও, স্থায়ী কোনো ওয়াল বা আধুনিক ডাস্টবিন না থাকায় রাস্তার পাশেই খোলা আকাশের নিচে ফেলা হচ্ছে বর্জ্য। বৃষ্টি হলেই ময়লা রাস্তায় ছড়িয়ে পড়ছে, চলাচল বন্ধের উপক্রম।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মেন্দিবাগ, মাছিমপুর ও দেওয়ানবাগ এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা বাধ্য হয়ে এই খোলা জায়গাতেই ময়লা ফেলছেন। কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় স্তূপাকারে জমছে নানা ধরনের আবর্জনা। দুর্গন্ধে নাক চেপে, কাপড় মুখে দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

সিলেটে ময়লার স্তূপে নাকাল মানুষ! সিসিকের ২৩ নং ওয়ার্ডে খোলা ডাম্পিংয়ে চরম স্বাস্থ্য ঝুঁকি - Surma Times | Sylhet Newsবিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু ও বয়স্ক মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে শ্বাসকষ্ট ও অস্বস্তিতে ভুগছেন। স্থানীয় এক ভুক্তভোগী বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কোনো জায়গা না থাকায় পরিচ্ছন্নতাকর্মীরা এখানেই ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন। কিন্তু আমাদের তো দিনরাত এই দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে।”

পথচারীরা জানান, বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও স্থায়ী কোনো সমাধান হয়নি। তাঁরা দ্রুত ওয়ালসহ আধুনিক ডাস্টবিন বা নির্দিষ্ট ডাম্পিং জোনের দাবি জানিয়েছেন।

পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, খোলা জায়গায় এভাবে বর্জ্য ফেলে রাখলে শুধু বায়ু দূষণই নয়, বৃষ্টির পানিতে জীবাণু ছড়িয়ে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকায় স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এখন জরুরি হয়ে পড়েছে।

এলাকাবাসী আশা করছেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। অন্যথায় এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article