প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন সিলেটে! স্বাগত জানাতে বিএনপির জমজমাট প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন সিলেটে! স্বাগত জানাতে বিএনপির জমজমাট প্রস্তুতি - Surma Times | Sylhet News
প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন সিলেটে! স্বাগত জানাতে বিএনপির জমজমাট প্রস্তুতি - Surma Times | Sylhet News
আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সিলেটে স্বাগত জানাতে সিলেট মহানগর বিএনপির প্রস্তুতিসভায় বক্তব্য রাখছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

সুরমা টাইমস ডেস্কঃ  আগামী বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে উৎসবমুখর করে তুলতে প্রস্তুতিসভা করেছে সিলেট মহানগর বিএনপি।

সোমবার (১৫ জুন) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজার যাবেন এবং সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায় উদ্বোধন করবেন।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নুরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন, আব্দুর রহিম মল্লিকসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা।

সভায় নগরীর চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি পয়েন্টে মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন দুজন সহ-সভাপতি ও দুজন যুগ্ম সাধারণ সম্পাদক।

  • চৌকিদেখী পয়েন্ট**: ৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে।
  • আম্বরখানা পয়েন্ট**: ১ থেকে ১২ ও ৩৬-৩৯ নং ওয়ার্ড।
  • কুমারপাড়া-নাইরপুল পয়েন্ট**: ১৩ থেকে ২০ ও ৩২-৩৫ নং ওয়ার্ড।
  • উপশহর-রোজভিউ থেকে হুমায়ুন রশিদ চত্বর**: ২১-২৭, ৩১ ও ৪০-৪২ নং ওয়ার্ড।

সভায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সফরকে সফল ও উৎসবমুখর করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article