১০ কিলোমিটার যানজটে আটকে শত শত যাত্রী! সিলেট-ঢাকা মহাসড়কে চরম ভোগান্তি

১০ কিলোমিটার যানজটে আটকে শত শত যাত্রী! সিলেট-ঢাকা মহাসড়কে চরম ভোগান্তি - Surma Times | Sylhet News
১০ কিলোমিটার যানজটে আটকে শত শত যাত্রী! সিলেট-ঢাকা মহাসড়কে চরম ভোগান্তি - Surma Times | Sylhet News
ছবিটি প্রতিকী কিন্তু জীবন্ত। AI দিয়ে তৈরী এই ছবিি প্রমান করে আজকের প্রযুক্তি কতদুর এগিয়ে গেছে।

সুরমা টাইমস ডেস্কঃ সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ অংশে সোমবার (১৫ জুন) সকাল থেকে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মাধবপুরের বাখরনগর এলাকা থেকে শায়েস্তাগঞ্জের অলিপুর গেইট পর্যন্ত সড়কের উভয় পাশে এই যানজট দেখা দেয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অলিপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকবাহী যানবাহনের অতিরিক্ত চাপ এবং চলমান ছয় লেন সড়ক নির্মাণকাজের কারণে যানবাহন চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে।

যানজটে আটকে পড়া যাত্রী শাহিনা আক্তার বলেন, “সকাল থেকে রাস্তায় আছি। ছোট শিশু নিয়ে বাসে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছি না।”

বিদেশগামী যাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “আজ রাতে আমার ফ্লাইট। বিমানবন্দরে পৌঁছাতে পারব কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছি। এই যানজট সত্যিই বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।”

ঢাকাগামী বাসচালক আব্দুল মালেক বলেন, “কয়েক কিলোমিটার পথ পার হতে কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে। নির্মাণকাজ আর শ্রমিকবাহী গাড়ির চাপে সড়ক একেবারে স্থবির।”

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, “শ্রমিক পরিবহনের অতিরিক্ত চাপ ও সড়ক নির্মাণকাজের কারণে যানজট হয়েছে। হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে। যানবাহন স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।”

দীর্ঘ যানজটে অসুস্থ, নারী, শিশু ও জরুরি যাত্রীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। ভুক্তভোগীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article