সিসিকে পিপিই পেলেন ৫০ পরিচ্ছন্নতা কর্মী

সিসিকে পিপিই পেলেন ৫০ পরিচ্ছন্নতা কর্মী - Surma Times | Sylhet News

সিসিকে পিপিই পেলেন ৫০ পরিচ্ছন্নতা কর্মী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নিরাপদ কর্মী ছাড়া পরিচ্ছন্ন নগর গড়া সম্ভব নয়। পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

রোববার বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকায় এক প্রশিক্ষণ ও পিপিই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসএনভি এবং সিসিকের যৌথ উদ্যোগে ‘পানি চক্রের টেকসই রূপান্তর প্রকল্প’-এর আওতায় এই আয়োজন করা হয়।

প্রশাসক বলেন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের অবশ্যই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে এবং নির্ধারিত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে হবে। এতে স্বাস্থ্যঝুঁকি কমবে, কর্মদক্ষতা বাড়বে এবং নগরের স্যানিটেশন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, এসএনভির প্রকৌশল উপদেষ্টা সুমন আলীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে উপস্থাপনা দেন।

এদিন ৫০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে পিপিই, গ্লাভস, মাস্ক, সেফটি ক্যাপ, গামবুট ও সেফটি জুতা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নগরীর স্যানিটেশন ব্যবস্থাকে নিরাপদ ও টেকসই করতে এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article