সিলেট সীমান্তপথে চোরাচালান ভেস্তে দিল পুলিশ, জিরা-শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার মালামাল জব্দ

সিলেট সীমান্তপথে চোরাচালান ভেস্তে দিল পুলিশ, জিরা-শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার মালামাল জব্দ - Surma Times | Sylhet News

সিলেট সীমান্তপথে চোরাচালান ভেস্তে দিল পুলিশ, জিরা-শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার মালামাল জব্দ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের শাহপরান থানার অভিযানে পৃথক দুই ঘটনায় ভারতীয় পণ্য চোরাচালান চক্রের বড় চালান জব্দ করেছে পুলিশ। এ সময় কোটি টাকার জিরাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ এবং শাড়ি ও কসমেটিকসসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা এলাকায় চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করলে ভ্যানটি মিরাপাড়া এলাকায় একটি মাটির রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় চোরাচালানকারীরা।

পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে ১৪২টি বস্তায় মোট ৪ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের শনাক্তে অভিযান চলছে।

অপরদিকে একইদিন বিকেলে বটেশ্বর বাজার এলাকায় চেকপোস্টে একটি সিএনজি গাড়ি থেকে ১০০ পিস ভারতীয় বেনারশি শাড়ি এবং ৬০০ পিস বিদেশি কসমেটিকস উদ্ধার করা হয়। এসব পণ্যের মোট মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় শাহ শাহারিয়ায় চিশতী (২১) ও মো. তামিম হোসাইন (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ বলছে, সীমান্তপথে চোরাচালান ঠেকাতে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং জড়িত চক্রকে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।সিলেট সীমান্তপথে চোরাচালান ভেস্তে দিল পুলিশ, জিরা-শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার মালামাল জব্দ - Surma Times | Sylhet News

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article