কে.এম. মিনহাজ উদ্দিনকে মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

কে.এম. মিনহাজ উদ্দিনকে মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা - Surma Times | Sylhet News
কে.এম. মিনহাজ উদ্দিনকে মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা - Surma Times | Sylhet News
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা

সুরমা টাইমস ডেস্কঃ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে.এম. মিনহাজ উদ্দিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কে.এম. মিনহাজ উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন:

  • প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মুফতি মো. শিহাব উদ্দিন

  • সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান

এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার রিয়া, জাকিয়া বেগম, নাহিদা আক্তার, সামিয়া আক্তার ও তান্নি বেগম। এছাড়াও অভিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক হোসেন ডালিম, গোলাম মাওলা, সোহেল আহমদ এবং বিশিষ্ট সমাজসেবক শামস উদ্দিনসহ প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ।

বক্তাদের মন্তব্য

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কে.এম. মিনহাজ উদ্দিন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সিলেটের শিক্ষাঙ্গন ও সামাজিক অঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের। নৈচিতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে দেশব্যাপী আরও বেগবান করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্য

সংবর্ধিত অতিথি কে.এম. মিনহাজ উদ্দিন তাঁর বক্তব্যে এই সম্মাননার জন্য সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article